শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহলান্ডের মতো দেখতে পাওয়া গেল এক নারী মডেলকে
spot_img
spot_img

হলান্ডের মতো দেখতে পাওয়া গেল এক নারী মডেলকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। মাঠে একের পর এক গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। তবে এবার ফুটবলের পারফরম্যান্স নয়, বরং তাঁর মতো দেখতে এক রুশ মডেলকে ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রাশিয়ান মডেল ও কনটেন্ট ক্রিয়েটর আনাস্তাসিয়া কোস্ত্রোমিতিনা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি হল্যান্ডের মুখভঙ্গি, গোল উদযাপন এবং বিভিন্ন অভিব্যক্তি অনুকরণ করেন। ভিডিওটি প্রকাশের পরই নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই মন্তব্য করেন, দুজনকে দেখতে যেন যমজ ভাইবোনের মতো।

ভাইরাল হওয়া ভিডিওটি এরইমধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। সামাজিক মাধ্যমে অসংখ্য ব্যবহারকারী তাঁদের চেহারার বিস্ময়কর মিল নিয়ে মন্তব্য করেছেন।

ব্রিটিশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনাস্তাসিয়া জানালেন, শুরুতে এই তুলনা তার ভালো লাগেনি। তবে সময়ের সঙ্গে বিষয়টিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।

তিনি বলেছেন, সত্যি বলতে, প্রথমে আমি মানতেই পারিনি যে আমার সঙ্গে হলান্ডের এতটা মিল রয়েছে। এতে একটু অস্বস্তিও হয়েছিল। কিন্তু পরে বুঝেছি, বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলারের সঙ্গে চেহারার মিল থাকাটা খারাপ কিছু নয়। এখন পুরো বিষয়টিই আমি উপভোগ করছি।

তবে এই ভাইরাল ভিডিও বা চেহারার মিল নিয়ে এখনও পর্যন্ত আর্লিং হল্যান্ড কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।

এদিকে মাঠের লড়াইয়ে এখন হলান্ডের সামনে কঠিন পরীক্ষা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। চলতি আসরে পাঁচ ম্যাচে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম দাবিদার তিনি। কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে নরওয়ে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments