শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবিশ্বের কয়েকটি দামি চকলেট
spot_img
spot_img

বিশ্বের কয়েকটি দামি চকলেট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিশু কিংবা বৃদ্ধ, অনেকের কাছেই পছন্দের খাবার চকলেট। কাউকে উপহার দেওয়া কিংবা খুশির মুহূর্তকে আরও রাঙিয়ে তুললে চকলেটের জুড়ি নেই। তবে আপনি কি জানেন এই চকলেট কত দামি হতে পারে? বিশ্ব চকলেট দিবসে চলুন জেনে নেওয়া যাক কয়েকটি দামি চকলেটের সম্পর্কে।

বিরল উপাদান, সীমিত উৎপাদন, বিলাসবহুল প্যাকেজিং এবং বিশেষ পরিবেশনের কারণে দাম কমবেশি হয় চকলেটের।

১. ফ্রোজেন হট চকলেট— দাম ২৫ হাজার মার্কিন ডলার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেরেন্ডিপিটি ৩ রেস্তোরাঁর এই ডেজার্টটি বিশ্বের অন্যমত দামি ডেজার্টের একটি। এটি দুর্লভ কোকো, দুধ ও আইসক্রিমের মিশ্রণে তৈরি করা হয়। এর ওপরে দেওয়া হয় খাওয়ার উপযোগী ২৪ ক্যারেট স্বর্ণ যা পরিবেশন করা হয় সোনা ও হীরাখচিত বিশেষ পাত্রে।

২. লা ম্যাডেলিন ও ট্রাফল— প্রতি পিস ২৫০ মার্কিন ডলার

এই দুর্লভ ট্রাফলটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিপশিল্ড চকোলাটিয়ার তৈরি করে। এটি ভ্যালরোনা ডার্ক চকোলেট, হেভি ক্রিম, চিনি, ভ্যানিলা এবং দুর্লভ ফরাসি পেরিগর ট্রাফল ব্যবহার করে বানানো হয়। প্রতিটি ট্রাফল হাতে তৈরি করা হয় এবং বিলাসবহুল বাক্সে আলাদাভাবে প্যাক করা হয়। এতে দুর্লভ পেরিগর ট্রাফল ব্যবহার করা হয়, যার কারণে বেড়ে যায় এর দাম।

৩. তো’আক চকলেট— প্রতি বারের দাম ৩০০–৪০০ ডলার

ইকুয়েডরের এই চকলেটটি তৈরি হয় অত্যন্ত বিরল ন্যাসিওনাল কোকো বিন দিয়ে। এটি বিশ্বের প্রাচীনতম ও দুর্লভ কোকো জাতগুলোর একটি। প্রতিটি বার ওয়াইন বা হুইস্কির মতো কাঠের ব্যারেলে পরিপক্ব করা হয় এবং হাতে তৈরি কাঠের বাক্সে সংরক্ষণ করা হয়। বিরল উপাদান ও জটিল প্রক্রিয়ায় তৈরি করা হয় চকলেটটি। এছাড়া এর উৎপাদন সীমিত হওয়ায় দাম এত বেশি।

৪. ডেবোভ অ্যান্ড গ্যালে লে লিভ্রে– প্রতি বক্সের দাম ৫৫০–৬০০ ডলার

ফ্রান্সের ঐতিহ্যবাহী চকলেট ব্র্যান্ড ডেবোভ অ্যান্ড গ্যালে রাজকীয় রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে চকলেট তৈরি করে। তাদের ‘ল রিভ্রে’ সিরিজটি বইয়ের আকৃতির বাক্সে পরিবেশন করা হয় এবং এতে থাকে হাতে তৈরি প্রিমিয়াম চকলেট।

উচ্চমানের উপাদান, বিলাসবহুল প্যাকেজিং এবং ইউরোপীয় রাজপরিবারের সঙ্গে ব্র্যান্ডটির ঐতিহাসিক সম্পর্ক দাম বাড়িয়েছে এই চকলেটের।

৫. সোয়ারোভস্কি খচিত চকোলেট– প্রতি বাক্স প্রায় ১০ হাজার ডলার

প্রিমিয়াম এই চকলেটগুলো বিলাসবহুল উপহার হিসেবে বিশেষভাবে তৈরি করা হয়। এতে সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে সাজানো থাকে। ২০০৮ সালে বিশেষভাবে ডিজাইন করা প্যাকেজিংসহ এই চকলেটটি বাজারে আনে হ্যারডস। আর এটি প্রস্তুত করে লেবাননের বিখ্যাত চকোলেট প্রস্তুতকারক প্যাচি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments