বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩০ মিনিটেই বিক্রেতা সংকটে ২ কোম্পানি
spot_img
spot_img

৩০ মিনিটেই বিক্রেতা সংকটে ২ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুর ৩০ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- এমারেল্ড অয়েল ও ই-জেনারেশন লিমিটেডের

তথ্য মতে, আজ বেলা ১০টা ২৮ মিনিট পর্যন্ত এমারেল্ড অয়েলের  স্ক্রিনে ৪৮ হাজার ৮৭০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১২ টাকা ১০ পয়সা।

এদিকে একই সময়ে ই-জেনারেশনের স্ক্রিনে ১৪ লাখ ৫০ হাজার ১৩টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।  গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩২ টাকা ৭০ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments