রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদনতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
spot_img
spot_img

নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিএসইসির চেয়ারম্যান-কমিশনার নিয়োগে কোনো রাজনৈতিক বিবেচনা ছিল না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে এবং সবাই নিজ নিজ ক্ষেত্রে পেশাদার। ব্যক্তিগতভাবেও তিনি তাদের কাউকে চিনেন না বলে উল্লেখ করেন।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি সরকার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং তিনজন কমিশনার নিয়োগ দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যান মাসুদ খান পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

সংসদে অর্থমন্ত্রী বলেন, বিএসইসিতে কাউকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। নিয়োগ প্রক্রিয়া ছিল স্বচ্ছ এবং নিয়োগপ্রাপ্ত সবাই পেশাদার।’

তিনি আরও বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দেশের শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার দাবি, গত পাঁচ বছরে যে ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়নি, বর্তমানে বাজারে তা দেখা যাচ্ছে।

অর্থমন্ত্রী জানান, নতুন করে বিএসইসি পুনর্গঠন করা হয়েছে। বর্তমানে একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য দায়িত্ব পালন করছেন এবং আরও একজন সদস্য নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বাজার এখন ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে এবং সূচকে উল্লেখযোগ্য পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তার মতে, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার ফলেই এই ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু দেশীয় বিনিয়োগকারীরাই নন, বিদেশি ফান্ড ম্যানেজারদের মধ্যেও বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তিনি জানান, হংকং, লন্ডন ও নিউইয়র্ক থেকে বিভিন্ন ফান্ড ম্যানেজার বাংলাদেশে আসতে শুরু করেছেন। ভবিষ্যতে বৈশ্বিক আস্থার ভিত্তিতে কমিশনের কার্যক্রম পরিচালিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments