ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি । কোম্পানিটির ৭৪ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন । কোম্পানিটির ৪৯ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩৬ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি , আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড ।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments