শুক্রবার, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টিনাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে যা বললেন মেসি
spot_img
spot_img

আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে যা বললেন মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের শুরু থেকেই একটি মহল আর্জেন্টিনাকে নিয়ে নানা সমালোচনা করে আসছে। বলা হচ্ছে, আর্জেন্টিনা ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে বা সহজ সূচি পেয়েছে। এই নিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে আরও একবার সমালোচকদের কড়া জবাব দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা সাফ জানিয়ে দিলেন, মাঠে পারফরম্যান্স করেই তারা ফাইনালে উঠেছেন, কাউকে কিছুই ‘পাইয়ে দেওয়া’ হয়নি।

বিশেষ করে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় ‘মেসি-রোনাল্ডো’ স্বপ্নের ফাইনাল না হওয়া এবং পরবর্তী নকআউট ম্যাচগুলোতে রেফারি ও ভিএআর এর সিদ্ধান্ত নিয়ে ওঠা বিতর্ক সমালোচকদের সুরকে আরও জোরালো করেছিল। যদিও এসব বিতর্ককে পাত্তা দিতে নারাজ মেসি।

ইংল্যান্ডকে হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেসি বলেন, ‘গত চার বছর ধরে আমরাই সেরা দল। সেটা আপনার পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আরও একবার নিজেদের প্রমাণ করেছি। বিশ্বকাপের সেরা দু’দলের মধ্যে একটা আর্জেন্টিনা। আমরা মাঠে খেলে প্রমাণ করেছি। এর মধ্যে ফাঁকতালে পাওয়ার কিছু নেই। আর্জেন্টিনাকে কেউ কিছু পাইয়ে দেয়নি।’

বিশ্বকাপ ফাইনালে ওঠার মাহাত্ম্য তুলে ধরে মেসি আরও বলেন, ‘খুব কম দলই পরপর দুবার বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছে। আমাদের এই দলটাও সেটা করে দেখিয়েছে। আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তবে কিছু মানুষ অযৌক্তিক কথাবার্তা বলার সুযোগ পেত। আমরা তাদের সেই সুযোগটা দিইনি।’

আর্জেন্টিনা যে লড়াই করেই আজকের এই অবস্থানে পৌঁছেছে, মেসির কথায় তা স্পষ্ট। দল যে ছন্দে খেলছে, তাতে তিনি দারুণ খুশি। মেসির মতোই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও সমাজমাধ্যমের এই সব ভিত্তিহীন সমালোচনা নিয়ে মাথা ঘামাতে রাজি নন। ইংল্যান্ড ম্যাচের আগেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, মাঠের লড়াই আর পরিকল্পনাই তাদের প্রধান মনোযোগের জায়গা। বাইরের মন্তব্য বা সমালোচনা নিয়ে চিন্তিত হওয়ার অবকাশ নেই।

এখন সব বিতর্ক আর সমালোচনাকে পেছনে ফেলে মেসি ও তার দল প্রস্তুত ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণের জন্য, যেখানে স্পেনের বিপক্ষে লড়াই করে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে চান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments