মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রিয়াঙ্কাকে প্রপোজের রাতের ছবি প্রকাশ করলেন নিক জোনাস
spot_img
spot_img

প্রিয়াঙ্কাকে প্রপোজের রাতের ছবি প্রকাশ করলেন নিক জোনাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড থেকে হলিউড কাঁপানো দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে আমেরিকান পপ তারকা নিক জোনাসের প্রেমকাহিনির কথা কে না জানে? দেখতে দেখতে কেটে গেল তাদের ভালোবাসার সম্পর্কের আটটি বছর।

তাদের এই বিশেষ দিনটিতে ভক্তদের এক দারুণ ও মিষ্টি সারপ্রাইজ দিলেন নিক জোনাস। প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সেই ঐতিহাসিক রাতের একটি গোপন ও অদেখা ছবি প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন তিনি।

নিক জোনাস তার ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার হাত ধরে থাকা একটি ক্লোজ-আপ ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার অনামিকায় জ্বলজ্বল করছে একটি বিশাল হিরের আংটি। লজ্জায় প্রিয়াঙ্কা তার হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন।

এই মিষ্টি ছবির ক্যাপশনে নিক রোমান্টিক স্টাইলে লিখেছেন, ঠিক ৮ বছর আগে ও ‘হ্যাঁ’ বলেছিল।

বরের এমন পোস্ট দেখে আবেগ ধরে রাখতে পারেননি প্রিয়াঙ্কাও। তিনি ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখলেন, ‘আমি সত্যি কৃতজ্ঞ যে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে।’

এর দুদিন আগেই প্রিয়াঙ্কার জন্মদিনে নৌকায় ঘোরার একটি সুন্দর ভিডিও পোস্ট করে নিক তাকে ‘মি আমোর’ বলে ডেকেছিলেন। স্প্যানিশ ভাষায় যার অর্থ আমার ভালোবাসা।

২০১৮ সালে জোধপুরের উমাইদ ভবন প্যালেসে রাজকীয়ভাবে বিয়ে করেন এই তারকা জুটি। আর ২০২২ সালের জানুয়ারিতে তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান মালতি মেরি।

নিকের এই রোমান্টিক পোস্টের পাশাপাশি প্রিয়াঙ্কার ভক্তদের জন্য রয়েছে আরও একটি বড় সুখবর। প্রিয়াঙ্কার জন্মদিনেই ভারতের ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলি তার নতুন সিনেমা ‘বারাণসী’ থেকে প্রিয়াঙ্কার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। সিনেমাটিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম ‘মন্দাকিনী’।

পোস্টারের ক্যাপশনে রাজামৌলি লিখেছেন, ‘ও হাসলে রূপের ছটা, আর না হাসলে যেন সাক্ষাৎ আগুন! ইনিই আমাদের মন্দাকিনী।’

এই বিগ বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমার হাত ধরেই দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় রাজকীয়ভাবে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তার সঙ্গে মূল চরিত্রে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই ছবি।

এ ছাড়া হলিউডেও প্রিয়াঙ্কার ব্যস্ততা কম নয়। জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’এর দ্বিতীয় সিজনে রিচার্ড ম্যাডেনের বিপরীতে আবারও অ্যাকশন রূপে দেখা যাবে এই গ্লোবাল স্টারকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments