বুধবার, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়৩০ জুলাই দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
spot_img
spot_img

৩০ জুলাই দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কমিশন পুনর্নির্ধারণের দাবিতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের ঘোষণা অনুযায়ী, ওই দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তবে দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রতি ঘনমিটারে যে কমিশন দেওয়া হয় তা বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফিসহ বিভিন্ন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তাদের দাবি, বর্তমান কমিশনে সিএনজি ফিলিং স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই খাতটির টিকে থাকা ও ব্যবসায়ীদের আর্থিক সংকট বিবেচনায় কমিশন পুনর্নির্ধারণ করা জরুরি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments