বৃহস্পতিবার, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজুলাইয়ের ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার
spot_img
spot_img

জুলাইয়ের ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি ২০২৬ সালের জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ২০ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২.০১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৫ সালের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১.৬৩৯ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ জুলাই এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে প্রবাসী আয়ের শক্ত অবস্থানকে আরও দৃঢ় করছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে এবং নতুন অর্থবছরের শুরুতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments