ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড । কোম্পানিটির ৫২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগস পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৯ কোটি ৮৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি:, সিটি ব্যাংক পিএলসি, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, সায়হাম কটন মিলস লি: এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments