শনিবার, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসিকে রাজকীয় বিদায়ের প্রস্তুতিতে এএফএ
spot_img
spot_img

মেসিকে রাজকীয় বিদায়ের প্রস্তুতিতে এএফএ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা শুরু হয়। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন, নাকি অবসরের ঘোষণা দেবেন-এ প্রশ্নের উত্তর তখন দেননি তিনি। তবে এবার আর্জেন্টাইন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন মেসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এখনই বুট তুলে রাখছেন না। বরং আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান। ফলে ২০৩০ বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা নেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর।

২০২৬ ফিফা বিশ্বকাপই ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপ। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করেন। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময় খোলা থাকবে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য একটি ‘স্মুথ ট্রানজিশন’ নিশ্চিত করতে আরও কয়েক মাস দলের সঙ্গে থাকতে চান মেসি। এরপরই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানবেন।

মেসির সম্ভাব্য অবসরকে ঘিরে ইতোমধ্যেই বিশেষ পরিকল্পনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি।

এই আয়োজনের মাধ্যমে দেশের সমর্থকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর লক্ষ্য রয়েছে এএফএর। যদি পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে এটি হবে শুধু একজন খেলোয়াড়ের বিদায় নয়, বরং আধুনিক ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তিকে সম্মান জানানোর এক ঐতিহাসিক আয়োজন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়লেও পরবর্তীতে আর্জেন্টিনাকে ইতিহাসের অন্যতম সফল সময়ে নেতৃত্ব দেন লিওনেল মেসি।

তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।

মেসির বিদায়ের গুঞ্জন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি সত্যি হলে, আন্তর্জাতিক ফুটবলের এক স্বর্ণালি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে খুব শিগগিরই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments