বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের উত্থান অব্যাহত: লেনদেন কমেছে
spot_img
spot_img

সূচকের উত্থান অব্যাহত: লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান অব্যাহত রয়েছে। তবে গতকালকের তুলনায় আজ লেনদেনের পরিমাণ কমেছে।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৪.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৫.২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৮৭১টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৩৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭২১ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ৬৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫৮৪.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৫৬.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১৫৬.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২২টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত থাকে ১০০টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৫৩৮টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ২৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৬১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬২.২১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৮ শতাংশ বা ৩৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮০৮.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার ২২৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments