ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ইউনিট ফান্ড ২০২৫-২৬ সমাপ্ত অর্থবছরে ইউনিটধারীদের জন্য ২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ফলে ফান্ডটির ইউনিটধারীরা প্রতি ১০০ টাকার ইউনিটের বিপরীতে ২৫ টাকা নগদ ডিভিডেন্ড পাবেন।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি ১০০ টাকার ইউনিটের বিপরীতে ৩০ টাকা লভ্যাংশ দেওয়া হয়েছিল। সে তুলনায় চলতি অর্থবছরে প্রতি ইউনিটে ৫ টাকা কম ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে আইসিবি ইউনিট ফান্ডের রেজিস্টারে যেসব ইউনিটধারীর নাম অন্তর্ভুক্ত ছিল, তারাই ঘোষিত ডিভিডেন্ড পাবেন।
এছাড়া, আইসিবি ইউনিট সার্টিফিকেটের পুনঃক্রয় মূল্য ২৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments