বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
spot_img
spot_img

চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (সিএলআইসিএল) ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয়ের বিপরীতে মোট আয়ের উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয়ের বিপরীতে মোট আয়ের উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ৬ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৭৯ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৭০ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা। ফলে এক বছরে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ইতিবাচক ২ টাকা ১২ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments