শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিশ্বব্যাপী মুক্তির আগেই রেকর্ড গড়ল নতুন ‘স্পাইডার-ম্যান’
spot_img
spot_img

বিশ্বব্যাপী মুক্তির আগেই রেকর্ড গড়ল নতুন ‘স্পাইডার-ম্যান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হলিউডের ইতিহাসে বক্স অফিসের সমস্ত পুরনো রেকর্ড চুরমার করে দিতে আবারও পর্দায় হাজির হলেন সবার প্রিয় স্পাইডার-ম্যান। গতকাল রাতে যুক্তরাষ্ট্রে প্রিভিউ শো চালুর পর থেকেই মার্ভেল স্টুডিওস ও সোনি পিকচার্সের যৌথ মেগা প্রজেক্ট ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঘিরে শুরু হয়েছে অভূতপূর্ব ঝড়।

প্রথম রাতের প্রিভিউ শো থেকেই সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা!

২০২১ সালের আগের ব্লকবাস্টার ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ প্রথম বৃহস্পতিবার রাতে প্রিভিউ শো থেকে ৫০ মিলিয়ন ডলার কামিয়েছিল। এবার টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত ডেস্টিন ড্যানিয়েল ক্রোটন পরিচালিত নতুন এই সিক্যুয়েলটি প্রথম দিনেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এটি উত্তর আমেরিকার সিনেমা ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এবং সোনি পিকচার্সের সব চলচ্চিত্রের মধ্যে সর্বকালের সেরা প্রিভিউ আয়ের রেকর্ড।

এমনকি গত দুই বছরের মধ্যে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর ৩৮ দশমিক ৫ মিলিয়ন ডলারের রেকর্ড মুছে দিয়ে কভিড-পরবর্তী যুগের সেরা প্রিভিউ ওপেনিংয়ের শীর্ষস্থান দখল করল নতুন স্পাইডার-ম্যান।

একাধিক ট্রেড সূত্রের খবর, কিছু কিছু জায়গায় সিনেমাটির প্রিভিউ আয় সর্বকালের সেরা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-কেও ছুঁয়ে ফেলছে! যার আয় ছিল ৬০ মিলিয়ন ডলার।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ক্রিস্টোফার নোলানের মেগা প্রজেক্ট ‘দ্য ওডিসি’ বিশ্ব জুড়ে অধিকাংশ আইম্যাক্স থিয়েটার দখল করে রাখায়, সাধারণ ২ডি ও প্রিমিয়াম থিয়েটারগুলো থেকেই এই বিপুল পরিমাণ অর্থ পকেটে পুরছে স্পাইডার-ম্যান।

বক্স অফিস অ্যানালিস্টদের মতে, সিনেমাটির প্রি-সেল বা অগ্রিম টিকিট বিক্রি এরই মধ্যে ৮০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে প্রথম উইকেন্ডে ১৯৫ মিলিয়ন ডলার আয়ের অনুমান করা হলেও, বর্তমান ট্রেন্ড অনুযায়ী এটি ২৬০ থেকে ৩০০ মিলিয়ন ডলারের বিশাল গণ্ডি পার করে ফেলবে।

শুধু বক্স অফিস কালেকশনই নয়, প্রশংসার দিক থেকেও ইতিহাস গড়ছে সিনেমাটি। জনপ্রিয় রিভিউ সাইট ‘রটেন টমেটোস’-এ এযাবৎকালের ৯টি লাইভ-অ্যাকশন স্পাইডার-ম্যান সিনেমার মধ্যে সর্বোচ্চ ৯৮ শতাংশ অডিয়েন্স স্কোর অর্জন করেছে ‘ব্র্যান্ড নিউ ডে’।

বিশ্বব্যাপী মুক্তির আগেই রেকর্ড গড়ল নতুন ‘স্পাইডার-ম্যান’ টিক্যাল স্কোরও ৯০ শতাংশ সার্টিফাইড ফ্রেশ। অ্যাকশন, ইমোশন ও দুর্দান্ত মেকিংয়ের কারণে দর্শক ও সমালোচক উভয়ের মন জয় করে নিয়েছে টম হল্যান্ডের এই নতুন অ্যাডভেঞ্চার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments