ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দর ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি:। কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার দর ৫ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইল ৯.৬০ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৯.৫২ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড ৯.৩০ শতাংশ, যৌথভাবে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ও আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান ৯.০৯ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৮.৭০ শতাংশ এবং এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড ৮.৩৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments