সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
spot_img
spot_img

ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই এ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর এই তথ্য সামনে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে।”

এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, সম্ভাব্য একটি চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। যদিও মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা বলে আসছেন। তবে অতীতেও এমন প্রতিশ্রুতির পর উভয় পক্ষের মধ্যে একাধিকবার নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি কবে সম্পন্ন হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তিনি বলেন, “আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। আমরা যখনই চাইব, প্রস্তুত… আমি মানুষ হত্যা করতে চাই না।”

ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে সামরিক হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন।

তার ভাষায়, “আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা অনুরোধ করেছে, কারণ তারা মনে করে একটি চুক্তি হয়েছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হয়েছে, এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তি হবে।”

তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান কোনো ধরনের অনুরোধ করেনি। সংবাদমাধ্যমটি ট্রাম্পের বক্তব্যকে “নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয়” বলে উল্লেখ করেছে।

এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে সোমবারের সম্ভাব্য আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে কিংবা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments