মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
spot_img
spot_img

বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজব বা অননুমোদিত তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের বিদ্যমান আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএসই জানিয়েছে, সব স্টক ডিলার, স্টক ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধিদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অ্যান্ড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) রুলস, ২০০০-এর দ্বিতীয় তফসিলে বর্ণিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ডিএসই আরও জানিয়েছে, কেউ যদি ডিএসইর নাম ব্যবহার করে গুজবভিত্তিক তথ্য ছড়ায়, তবে কপিরাইট আইন, ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডিএসই স্পষ্ট করেছে, তারা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য প্রকাশ করে না। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লিংকডইনসহ কোনো অননুমোদিত উৎসের তথ্যের ওপর নির্ভর না করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিএসইসি বিনিয়োগকারীদের উদ্দেশে জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের আগে বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। বিনিয়োগ থেকে লাভ বা লোকসান—উভয়ের দায়-দায়িত্ব বিনিয়োগকারীর নিজের। তাই মৌলভিত্তিক বিশ্লেষণ ও যথাযথ তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিএসইসি আরও বলেছে, শেয়ার লেনদেনের সময় কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়। কারণ গুজবের ভিত্তিতে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। পাশাপাশি গুজব ছড়ানোও আইনত দণ্ডনীয় অপরাধ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments