ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব মানেই যেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের গ্ল্যামার আর ফ্যাশনের জাদু! কান ২০২৬-এর রেড কার্পেটে তার ঝকঝকে নীল মারমেইড গাউন কিংবা পালকে ঘেরা সাদা টাক্সিডো স্যুট এরই মধ্যে বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
তবে অনুরাগীরা যখন ভাবছিলেন যে কানের সব রূপ দেখা শেষ, ঠিক তখনই প্রকাশ্যে এলো তার এক রাজকীয় ও না দেখা পোশাকের রহস্য!
বিখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন হাউজ ‘টনি ওয়ার্ড কুচুর’ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার এই না-দেখা লুকের বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যা দেখে মুগ্ধ ফ্যাশন দুনিয়া।
লেবানিজ ডিজাইনার টনি ওয়ার্ড বিশেষভাবে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার জন্য এই গাউনটি তৈরি করেছেন। গাউনটির সম্পূর্ণ এমব্রয়ডারি হাতে তৈরি করতে কারিগরদের সময় লেগেছে ৬০০ ঘণ্টারও বেশি!
চকচকে পাথরের বদলে পুরো পোশাকে ব্যবহার করা হয়েছে ৭ হাজারেরও বেশি খাঁটি মুক্তা, যা ক্যাসকেডিং বা সাগরের ঢেউয়ের মতো বিন্যাসে বসানো। গাউনটির হাতা এবং পেছনের রাজকীয় ট্রেইনের জন্য ব্যবহার করা হয়েছে প্রায় ৪০ মিটার বিলাসবহুল সিল্ক ট্যাফেটা কাপড়।
গাউনটিতে অতিরিক্ত গ্লিটার ব্যবহার না করে শুধু মুক্তার ব্যবহারে একধরনের স্বর্গীয় ও স্নিগ্ধ উজ্জ্বলতা ফুটিয়ে তোলা হয়েছে। টনি ওয়ার্ডের সিগনেচার আর্কিটেকচারাল কাটিং এবং জটিল সেলাই গাউনটিকে রেড কার্পেটের এক অনন্য শিল্পকর্মে রূপ দিয়েছে, যা ঐশ্বরিয়ার দীর্ঘদেহী ও রাজকীয় অবয়বকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
পোশাকটি নিজেই এত বেশি জমকালো ছিল যে, ঐশ্বরিয়া তার অলংকার ও মেকআপ একদম হালকা ও মার্জিত রেখেছিলেন। কানে ছিল শুধু একটি হিরের দুল, হাতে স্টেটমেন্ট আংটি এবং হালকা গ্ল্যামারাস মেকআপ।
তার সিগনেচার সাইড-পার্টেড কার্লি চুল পুরো রূপটিতে এনে দিয়েছিল এক চিরন্তন ও অভিজাত স্পর্শ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments