বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
spot_img
spot_img

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেবেন। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা হস্তান্তর করেছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই সাংবিধানিক বিধান অনুসারেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments