সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামালয়েশিয়াকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ এইচপি
spot_img
spot_img

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ এইচপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে মালয়েশিয়াকে সহজেই হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ এইচপি দল।

সোমবার (১০ আগস্ট) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে মালয়েশিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান তোলে। জবাবে বাংলাদেশ মাত্র ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও জিসান আলম। তাদের চার-ছক্কার ঝড়ে মাত্র ৩.১ ওভারেই দলীয় হাফসেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ।

ওপেনার জাওয়াদ আবরার ৮ বলেই ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও ছক্কার মার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। এরপর আরিফুল ইসলাম ৩ বলে ৪ রান করে ফিরে যান।

এক প্রান্তে দাঁড়িয়ে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান জিসান আলম। মাত্র ২১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কার মার।

সাব্বির রহমান ৮ বলে ১২ রান করে আউট হলেও বাংলাদেশের জয়ে কোনো বাধা তৈরি হয়নি। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে স্বাগতিকদের খেলতে হয়েছে মাত্র ৪৫ বল।

এর আগে মালয়েশিয়ার ইনিংসের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। ওপেনার সাইফকে শূন্য রানে ফেরান স্পিনার রুবেল হোসেন। আরেক ওপেনার আসলাম খান ২০ বলে ১৮ রান করে রাকিবুল হাসানের শিকার হন।

পরে অধিনায়ক সৈয়দ আজিজ ও আকিল ওয়াহিদ কিছুটা প্রতিরোধ গড়েন। যদিও তাদের ব্যাটিং ছিল ধীরগতির। আজিজ ৫২ বলে ৪০ রান এবং আকিল ৩৩ বলে ৩০ রান করেন।

শেষ দিকে মুনিয়ান্দি ৭ বলে ১১ রান ও ভিজায় ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া রুবেল হোসেন ও রাকিবুল হাসান একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments