ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের ১৪১তম বোর্ড সভায় তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং, দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমা সেবা রয়েছে।
কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৬৩টি শাখা রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments