ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ আগস্ট দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬১ দশমিক ৯৫ মিলিয়ন ডলার। আর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ১৪৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার।
গ্রস রিজার্ভ ও বিপিএম৬ হিসাবের মধ্যে ব্যবধান প্রায় ৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। গ্রস রিজার্ভের হিসাবে বিভিন্ন ধরনের সম্পদ ও দায় অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, বিপিএম৬ পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য ও ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। এ কারণে দেশের বৈদেশিক খাতের প্রকৃত সক্ষমতা মূল্যায়নে বিপিএম৬ হিসাবকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সর্বশেষ হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ স্থিতিশীল রয়েছে। বৈদেশিক মুদ্রার বাজারের পরিস্থিতি, রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি ব্যয়ের চাপ আগামী দিনে রিজার্ভের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments