মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে: ট্রাম্প
spot_img
spot_img

হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে: ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে এই নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ মার্কিন নৌবাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত। এই মুহূর্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে রয়েছে।

ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে এখনও মাঝে মাঝে মাইন পেতে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে মার্কিন বাহিনী সতর্কতার সঙ্গে সেগুলো শনাক্ত করে দ্রুত সরিয়ে ফেলছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের বাধা বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভবিষ্যৎ আলোচনায় ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করার কথা জানিয়েছেন ট্রাম্প। সম্প্রতি ইরানও যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছে। এর জবাবে ট্রাম্প বলেন, আলোচনায় তিনিও ইরানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি তুলবেন।

বিশেষ করে ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি আলোচনায় আনার কথা জানিয়েছেন তিনি।

তবে ইরান শুরু থেকেই বলে আসছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারসহ নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি স্বাভাবিক ও উন্মুক্ত করার বিষয়ে তারা সম্মত হবে না। ফলে প্রণালির নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ ব্যবহার নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য এখনও রয়ে গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments