মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
spot_img
spot_img

অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফারহান উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারহান উদ্দিন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ফারহান উদ্দিন উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি মঙ্গলবার আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

তবে মামলায় আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী। তার ভাষ্য, ডেল্টা লাইফে ফারহান উদ্দিন দায়িত্বে থাকার সময় উচ্চ আদালতে প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে রিট পিটিশন করা হয়েছিল। ওই রিট ও আপিল বিভাগের মামলাগুলো পরিচালনার ব্যয় কোম্পানির পক্ষ থেকেই বহন করা হয়।

আইনজীবী মাসুদ চৌধুরী বলেন, সংশ্লিষ্ট ব্যয়ের ভাউচারও রয়েছে এবং এসব অর্থ ব্যয়ের বিষয়টি তৎকালীন প্রশাসকের নিয়ন্ত্রণাধীন ছিল। কিন্তু পরবর্তীতে ডেল্টা লাইফের পক্ষ থেকে দেওয়া একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়, মিথ্যা ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। তার দাবি, উচ্চ আদালতে ওই মামলাগুলো বাস্তবেই পরিচালিত হয়েছে এবং মামলার নম্বর দিয়ে অনুসন্ধান করলেই বিষয়টি যাচাই করা সম্ভব।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ফারহান উদ্দিন ছাড়াও আসামি করা হয় প্রতিষ্ঠানটির সাবেক ডিএমডি ও চিফ অপারেটিং অফিসার মো. মঞ্জুরে মাওলা, সাবেক কনসালটেন্ট (আইন বিভাগ) মো. মাহাবুব আলম খান এবং সাবেক এক্সিকিউটিভ অফিসার (আইন বিভাগ) মো. সাইফুজ্জামানকে।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে আইনি খরচের নামে কোম্পানির অর্থে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে মোট এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন।

মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসককালীন সময়ে কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখতে ডেল্টা লাইফের পক্ষ থেকে এম. জে. আবেদীন, চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ফার্মকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতেই এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘ সময় ধরে তদন্ত শেষে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর এম. জে. আবেদীন, চার্টার্ড অ্যাকাউনট্যান্টস প্রতিষ্ঠানটির কাছে একটি ইনভেস্টিগেটিভ অডিট রিপোর্ট বা তদন্ত নিরীক্ষা প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তীতে অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments