ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান : স্কীম টু ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৯% নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মিউচ্যুয়াল ফান্ডটির ওই অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৮২ টাকা। ২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৭.০৭ টাকা।
ইউনিটহোল্ডারদের মাঝে ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments