শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ আগস্ট) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিংয়ের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২০.৮৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা বা ১৭.২৪ শতাংশ।

দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪০ পয়সা বা ১৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১৬ শতাংশ (২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা), প্রাইম ফাইন্যান্সের ১৫.৭৯ শতাংশ (৩ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা), জিএসপি ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ (৪ টাকা ৯০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা), ফাস ফাইন্যান্সের ১৩.৭৯ শতাংশ (২ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ১৩.৭৩ শতাংশ (৫ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা), সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৯.৬৫ শতাংশ (১১ টাকা ৪০ পয়সা থেকে ১০ টাকা ৩০ পয়সা) এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৮.৬৭ শতাংশ (৬৬ টাকা ৯০ পয়সা থেকে ৬১ টাকা ১০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments