ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪৩১তম সভা, ১৯ আগস্ট ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক। সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’র পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক জাবেদুল আলম, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments