বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ প্রণালিতে ইরানের কাছে বিশেষ সুবিধা চাইল ইরাক
spot_img
spot_img

হরমুজ প্রণালিতে ইরানের কাছে বিশেষ সুবিধা চাইল ইরাক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানির ক্ষেত্রে ইরাককে বিশেষ বিবেচনা বা সুবিধা দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকি পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে আলোচনার সময় তিনি এ আহ্বান জানান বলে ইরাকি বার্তা সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরাকের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার বিষয়টি তুলে ধরে আল-হালবুসি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরাক সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ অবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এমন পদক্ষেপ নেওয়া উচিত, যা ইরাকের অর্থনৈতিক স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে।

ইরাকি স্পিকারের এই আহ্বানের প্রেক্ষিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, তেহরান ইরাকের সঙ্গে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী। একই সাথে তিনি দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারেও জোর দেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments