সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জহির উদ্দিন স্বপন।

রোববার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন তিনি। এর আগে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফা রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার তিনি নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন।

উল্লেখ্য, জহির উদ্দিন স্বপন ছাড়াও মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments