ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন কোম্পানিটির স্পনসর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, এসএকে একরামুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিং আরএকে সিরামিকসের ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রি করবে। বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হবে।
মোহাম্মদ ট্রেডিং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করবে।
কোম্পানির পক্ষ থেকে শেয়ারবাজারে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ঘোষিত শেয়ারগুলো বিদ্যমান বাজারদরে বিক্রি করা হবে। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব শেয়ার বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments