বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
spot_img
spot_img

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম বিশ্বে দিনটি ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে।

আরবি বর্ষপঞ্জির রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ৫৭০ খ্রিষ্টাব্দে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছরের জীবনে তিনি মানবজাতিকে ইহকাল ও পরকালের কল্যাণের পথ দেখিয়েছেন। একই তারিখে তাঁর ওফাত হয়।

মহানবী (সা.) এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেন, যখন আরব সমাজ পাপাচার, কুসংস্কার ও নানা অনাচারে নিমজ্জিত ছিল। মক্কার কুরাইশ গোত্রে জন্ম নেওয়া হজরত মুহাম্মদ (সা.) শৈশব থেকেই সত্যবাদিতা ও আমানতদারির জন্য পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে তিনি শান্তি, ক্ষমা, সহিষ্ণুতা, দানশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং প্রায় ২৩ বছর ধরে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেন। তাঁর শিক্ষা শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; মদিনায় তিনি ন্যায়, সাম্য, মানবিকতা ও কল্যাণের ভিত্তিতে একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন।

বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন। এ উপলক্ষে অনেকে নফল নামাজ আদায় ও রোজা রাখছেন। বিভিন্ন স্থানে কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা কালেমাখচিত পতাকা ও জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণীতে দেশবাসী এবং মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বাণীতে তাঁরা হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। এ কারণে দেশের সংবাদপত্রও প্রকাশিত হচ্ছে না। দিনটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি নিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments