ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ৩১১তম সভায় এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার সাভার থানার বৈপাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমাল জমি কেনা হবে।
জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচও যুক্ত হবে।
ব্যাংক জানিয়েছে, চলমান ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং ভবিষ্যতে প্রকল্পটির সম্প্রসারণের লক্ষ্যে জমিটি কেনা হচ্ছে।
তবে জমি কেনার এ সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডাচ-বাংলা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ১৫ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ছাড়া শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। বুধবার (২৬ আগস্ট) ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.৬০ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments