ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এ অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের কথা রয়েছে। পাশাপাশি দেশের চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিয়েও সংসদে আলোচনা হতে পারে।
অধিবেশন শুরুর আগে সংসদীয় কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানিয়েছিলেন, বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে।
এদিকে অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ এলাকা ও এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments