ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে অস্থায়ী টার্মিনাল নির্মাণ করা হবে।
শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে এবং চার মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর এবং সচিবালয় এলাকায় পার্কিং সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বুয়েটকে ১৫ দিনের মধ্যে নতুন সুপারিশ দিতে বলা হয়েছে। পাশাপাশি অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments