ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক ঋণ পেয়েছে, তার দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে। এ সময়ে নতুন করে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে ১৮০ দশমিক ১৮ মিলিয়ন ডলার। বিপরীতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আগে নেওয়া ঋণের সুদ ও আসল মিলিয়ে ৪৫৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।
রোববার (৩০ আগস্ট) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে বাংলাদেশকে ১৮০ দশমিক ১৮ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ ছাড় করা হয়েছে। অন্যদিকে, একই সময়ে আগের নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ মোট ৪৫৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার।
ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাইয়ে বাংলাদেশে বৈদেশিক ঋণ ছাড় হয়েছিল ২০৮ দশমিক ০৪ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণ ছাড় কমেছে ১৩ দশমিক ৩৯ শতাংশ।
অন্যদিকে, গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৪৪৬ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের জুলাইয়ে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৪ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম


































Recent Comments