সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইপিও প্রসেস সহজ করা হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান
spot_img
spot_img

আইপিও প্রসেস সহজ করা হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে ভালো ও মানসম্পন্ন কোম্পানির উপস্থিতি নিশ্চিত করতে একগুচ্ছ সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। পাশাপাশি বাজার তার নিজস্ব গতিতেই চলবে উল্লেখ করে বিনিয়োগকারীদের ধৈর্য ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘দ্য কারেন্ট স্টেট অব দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এসব কথা জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। সোমবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টি-পারপাস হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

বক্তব্যে বিএসইসি প্রধান জানান, নতুন প্রক্রিয়ায় ডাইরেক্ট লিস্টিংয়ের নিয়ম সহজ করা হচ্ছে, যাতে কোম্পানিগুলো আইপিও প্রসেসের দীর্ঘ জটিলতা এড়িয়ে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই তালিকাভুক্ত হতে পারে। এ সংক্রান্ত বিধিমালার খসড়া আগামীকাল জনমতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোম্পানিগুলো চাইলে এখন থেকে আইপিও এবং ডাইরেক্ট লিস্টিংয়ের একটি মিক্সড বা হাইব্রিড মডেলেও বাজারে মূলধন তুলতে পারবে।

তিনি আরও জানান, সিকিউরিটিজ অ্যাক্টের সেকশন ২০ অনুযায়ী জনস্বার্থে যেকোনো কোম্পানিকে বাজারে আসতে বাধ্য করার আইনি ক্ষমতা বিএসইসির রয়েছে। সেই পাওয়ার ব্যবহার করে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ‘পাবলিক ইন্টারেস্ট’ কোম্পানিকে তালিকায় যুক্ত করতে নতুন বিধিমালা তৈরি করা হচ্ছে।

কমিশন চেয়ারম্যান মাসুদ খান উল্লেখ করেন, বিএসইসি শেয়ারবাজারের স্বাভাবিক গতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিএসইসি থেকে কোনো ব্রোকারকে কল দেওয়া হবে না এবং বাজার নামলে বা বাড়লে তা বাজারের নিজস্ব স্বাভাবিক নিয়মে (মার্কেট ফোর্সেস) ঘটবে। তবে শেয়ার লেনদেনে অস্বাভাবিক কোনো আচরণ দেখা গেলে বিএসইসির নিয়মিত দায়িত্ব হিসেবেই তার তদন্ত পরিচালনা করা হবে।

তিনি জানান, নতুন এই সংস্কার কার্যক্রমের পাশাপাশি এমএসসিআই ইনডেক্সে বাংলাদেশকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার চেষ্টা অব্যাহত আছে।

তার মতে, গত দুই মাসে গৃহীত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের হারানো আস্থা দ্রুতই ফিরে আসবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments