বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে লোকসানি আজিজ পাইপস
spot_img
spot_img

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে লোকসানি আজিজ পাইপস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কোন কারণ ছাড়াই এক টানা বেড়েই চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের স্বল্প মূলধনী, পুঞ্জিভূত লোকসান ও অপেক্ষাকৃত দুর্বল কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের শেয়ার দর। ভালে‍া মৌলভিত্তির কোম্পানিগুলোর সাথে টক্কর দিয়ে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে আজিজ পাইপসের দর বেড়েছে ২০ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৭৭ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ২৭ হাজার ৭২৫ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের দর বেড়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৯৯ লাখ ২২ হাজার ২৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৪ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–আরামিটের ১৩ দশমিক ০২ শতাংশ, সোনালী আঁশের ১২ দশমিক ২৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৮৬ শতাংশ, স্টাইলক্রাফটের ৮ দশমিক ৩৪ শতাংশ, সিলকো ফার্মার ৮ দশমিক ০৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭ দশমিক ২৮ শতাংশ ও আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments