বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লো
spot_img
spot_img

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে দ্রুত উত্তেজনা কমার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।

আগের কার্যদিবসেও বড় ধরনের মূল্যবৃদ্ধির পর বুধবার লেনদেনের শুরুতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সরবরাহ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই মূলত বাজারে দামের ওপর প্রভাব ফেলছে।

আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে বহুল ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবারের লেনদেনেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল। ওই দিনের মূল্যবৃদ্ধি ছিল গত ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুড এবং ২৩ জুলাইয়ের পর ডব্লিউটিআই ক্রুডের সর্বোচ্চ একদিনের দরবৃদ্ধি।

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়লে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে ব্যাঘাত ঘটতে পারে-এমন আশঙ্কাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নতুন করে চাপ তৈরি করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

আজ লেনদেনের শীর্ষে যারা

আজ দর বৃদ্ধির শীর্ষে যারা

আজ দর পতনের শীর্ষে যারা

Recent Comments