বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসেপ্টেম্বরের জন্য কমলো এলপিজির দাম
spot_img
spot_img

সেপ্টেম্বরের জন্য কমলো এলপিজির দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানায় বিইআরসি। কমিশনের নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

নতুন নির্ধারিত দামে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে ৭২৭ টাকায়। সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১১৪ টাকা।

এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়।

২৫ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হবে ৩ হাজার ৩০৩ টাকায়। ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে দেশে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার পাশাপাশি পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের পরিবর্তনও ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণে বিবেচনা করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments