ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস পিএলসির শেয়ার দর ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন মিলস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, দেশ গার্মেন্টস এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments