মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
spot_img
spot_img

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৩ ডলারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্থাপনা বা সম্পদের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগও বাড়ছে।

এর আগে সর্বশেষ লেনদেন সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় বাজারে সরবরাহ ঝুঁকির বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।

এ কারণে ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকি মূল্যও যুক্ত করছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামের ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments