বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপাট রপ্তানি করে ১০ বছরে ৮৪ হাজার কোটি টাকা আয় বাংলাদেশের
spot_img
spot_img

পাট রপ্তানি করে ১০ বছরে ৮৪ হাজার কোটি টাকা আয় বাংলাদেশের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ১০ বছরে ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট ও ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের (কক্সবাজার-৩) লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় করেছে। একই সময়ে ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করছে। এর মধ্যে কাঁচা পাট ৩০টি দেশে এবং পাটজাত পণ্য ১৩৮টি দেশে রপ্তানি হচ্ছে। তবে মন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট বিদেশে রপ্তানি স্থগিত রয়েছে।”

তিনি জানান, বাংলাদেশ চীন, ইরান, স্পেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, পোল্যান্ড, ভিয়েতনাম, নেপাল, তিউনিসিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, লাটভিয়া, মেক্সিকো ও সৌদি আরবসহ প্রায় ১৩৬টি দেশে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments