শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক বিদায়ী সপ্তাহে (০৬-১০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এনভয় টেক্সটাইলসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২০.৩৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৬১ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৪ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ২০.২৭ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৯০ পয়সা বা ১৩.৮৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১১.৮১ শতাংশ (৪৩ টাকা ২০ পয়সা থেকে ৪৮ টাকা ৩০ পয়সা), এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.২৩ শতাংশ (৮ টাকা ৮০ পয়সা থেকে ৯ টাকা ৭০ পয়সা), আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৫২ শতাংশ (৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা), এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচুয়াল ফান্ডের ৮.৯৩ শতাংশ (৫ টাকা ৬০ পয়সা থেকে ৬ টাকা ১০ পয়সা), সাউথইস্ট ব্যাংকের ৮.৬২ শতাংশ (১১ টাকা ৬০ পয়সা থেকে ১২ টাকা ৬০ পয়সা), এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮.০৬ শতাংশ (৬ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৭০ পয়সা) এবং নিটল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ (৫২ টাকা ৬০ পয়সা থেকে ৫৬ টাকা ৮০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments