শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রথম গানেই চমক হানিয়া আমিরের
spot_img
spot_img

প্রথম গানেই চমক হানিয়া আমিরের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক অভিনয়ের পর এবার সংগীতেও নিজের প্রতিভার জানান দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে তাঁর প্রথম গান ‘পাবলো’। নতুন এই গানের মধ্য দিয়ে অভিনয়ের বাইরে সৃজনশীলতার আরেকটি জগতে পা রাখলেন তিনি।

পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটি হানিয়া নিজেই লিখেছেন এবং সুর করেছেন। গানের কথায় মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হওয়া সমালোচনা, নানা মন্তব্য ও কটাক্ষের জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

হানিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশিত গানটিতে তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের প্রসঙ্গও এসেছে। একই সঙ্গে নিজের বিপুলসংখ্যক ভক্তের কথাও তুলে ধরেছেন তিনি। যারা নিয়মিত তাকে অনুসরণ করেন এবং বিভিন্ন জায়গায় তার পিছু নেন।

গানের কথায় সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করে না-গানের মাধ্যমে এমনটাই স্পষ্ট করেছেন তিনি। বরং সমালোচকদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন অভিনেত্রী।

হানিয়ার প্রথম গানে বিশেষ উপস্থিতি রয়েছে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের। হানিয়াকে উদ্দেশ করে রাখি বলেন, হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?

এরপর হানিয়াকে কোনো ধরনের দুশ্চিন্তা না করার পরামর্শ দেন রাখি। তিনি হানিয়াকে স্বর্গের কন্যার সঙ্গে তুলনা করে বলেন, তার মুখে রয়েছে ঐশ্বরিক আলো। পাশাপাশি যারা হানিয়ার সৌন্দর্যে ঈর্ষান্বিত, তাদের কথায় কান না দেওয়ারও পরামর্শ দেন তিনি।

হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি আরও বলেন, শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে।

হানিয়ার সংগীতে অভিষেকের সঙ্গে রাখি সাওয়ান্তের উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে দেখছেন। অভিনয়ের বাইরে সংগীতে হানিয়ার নতুন এই যাত্রা তাই এরই মধ্যে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments