শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন২ কোটি বাজেটের সিনেমার আয় ছাড়াল ২০০ কোটি রুপি
spot_img
spot_img

২ কোটি বাজেটের সিনেমার আয় ছাড়াল ২০০ কোটি রুপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। ৭ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। বড় তারকার সিনেমার ভিড়েও নীরবে মুক্তি পাওয়া সিনেমাটি এখন ভারতের সবচেয়ে কম বাজেটের ২০০ কোটি রুপি আয় করা সিনেমা হিসেবে আলোচনায় এসেছে।

বিশাল চতুর্বেদী পরিচালিত সিনেমাটি মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসে আয় আরও বেড়েছে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ৩৬তম দিনে শুক্রবার ১০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ‘হনুমান অংশ’। এটিই মুক্তির পর এক দিনে সিনেমাটির সর্বোচ্চ আয়।

এই আয় দিয়ে শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে দিনের হিসাবে শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। একই দিনে ‘মির্জাপুর: দ্য মুভি’ আয় করেছে ৯ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে সাইফ আলী খান ও অক্ষয় কুমার অভিনীত ক্রাইম থ্রিলার ‘হাইওয়ান’ মুক্তির প্রথম দিনে আয় করেছে মাত্র ৩ কোটি রুপি।

মুক্তির ৩৭তম দিনে ২ হাজার ৬৩৭টি শো চলছে ‘হনুমান অংশ’-এর। ওই দিন এখন পর্যন্ত সিনেমাটির আয় ২ কোটি ২৫ লাখ রুপি বলে জানিয়েছে স্যাকনিল্ক।

তবে শুরুটা মোটেও এমন ছিল না। ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল মাত্র ১০ লাখ রুপি। প্রথম দুই সপ্তাহে সিনেমাটির মোট আয় ছিল মাত্র ১ কোটি ৪৮ লাখ রুপি। এরপর মুক্তির ১৬তম দিন থেকে দর্শকের মুখে মুখে সিনেমাটির প্রচার বাড়তে শুরু করে। এর পর থেকেই বক্স অফিসে অপ্রত্যাশিত গতি পায় ছবিটি।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সপ্তাহে উল্লেখযোগ্য আয় করে সিনেমাটি। শুধু চতুর্থ সপ্তাহেই আয় করে ৬১ কোটি রুপি। পঞ্চম সপ্তাহে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৯০ কোটি রুপিতে।

ভারতের বাজারে এখন পর্যন্ত সিনেমাটির আয় ১৭৫ কোটি ৮৮ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২০৭ কোটি ৮১ লাখ রুপি। বিদেশের বাজারে মুক্তি পাওয়ার আগেই এই আয় করেছে সিনেমাটি।

মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত হওয়ায় বিনিয়োগের বিপরীতে আয়ের হিসাবেও ‘হনুমান অংশ’ নজির তৈরি করেছে। এর আগে কম বাজেটে বড় সাফল্য পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ অন্যতম। ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত সেই সিনেমার তুলনায়ও ‘হনুমান অংশ’-এর বিনিয়োগের বিপরীতে রিটার্ন অনেক বেশি।

নিম করোলি বাবা, যিনি ভক্তদের কাছে মহারাজ জি নামেও পরিচিত, তার জীবন ও আধ্যাত্মিক শিক্ষাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি। নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোবিনাভ সত্যা। গল্পের অন্য একটি সময়ে মহারাজ জির চরিত্রে দেখা গেছে ভিহান শেডগেকে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল কে রাস্তোগি ও গুলশান পাণ্ডে প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments