বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
spot_img
spot_img

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের তৈরি বিখ্যাত ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করে যুক্তরাষ্ট্র নিজেদের সেনাবাহিনীতে ‘লুকাস’ নামের একটি নতুন ড্রোন যুক্ত করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি এক অনুষ্ঠানে এই কথা জানান।

শনিবার খোররামাবাদ শহরে আয়োজিত এক সভায় সামরিক কর্মকর্তা মজিদ মুসাবি ড্রোন প্রযুক্তিতে ইরানের বড় সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইরানের কাছে এখন নানা ধরনের ‘শাহেদ’ ড্রোন রয়েছে। এর কিছু ড্রোন সরাসরি হামলায় ব্যবহৃত হয়, আর কিছু ড্রোন শত্রুর ওপর নজর রাখার কাজে লাগানো হয়।

দেশের তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও কঠোর পরিশ্রমের ফলেই ড্রোন খাতে ইরান আজ আন্তর্জাতিক পর্যায়ে এই সফলতা পেয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরানের প্রযুক্তির বড় স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন আইআরজিসি প্রধান। তিনি বলেন, ওয়াশিংটন বাধ্য হয়ে ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের কায়দাতেই নিজেদের ‘লুকাস’ ড্রোনটি তৈরি করেছে এবং তা নিজেদের অস্ত্রাগারে যুক্ত করেছে। এছাড়া ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ ১’-এ নিজেদের তৈরি সবচেয়ে বেশি ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়েছিল বলেও তিনি মনে করিয়ে দেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments