বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে এলএনজি
spot_img
spot_img

ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে এলএনজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ডিজেল ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাব উপস্থাপন করা হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আহ্বান করা ওই দরপত্রের চারটি প্যাকেজের আওতায় জ্বালানি দুটি আমদানির কথা ছিল।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

প্যাকেজ-১, প্যাকেজ-২, প্যাকেজ-৩ ও প্যাকেজ-৪-এর আওতায় আমদানির পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট প্রস্তাবে পুরো কার্যক্রম বাতিলের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটি এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

অন্যদিকে, বৈঠকের বিবিধ আলোচনায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে সরকার থেকে সরকার পদ্ধতিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব তোলা হয়।

প্রস্তাব অনুযায়ী, আগামী ৬ ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন দরে গ্যাস কেনার প্রস্তাব করা হয়েছে।

নতুন প্রস্তাবিত দরে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেএমকের নির্ধারিত দরের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হবে। এ ক্ষেত্রে সুপারিশকৃত দরদাতা হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির নাম উল্লেখ করা হয়েছে।

বৈঠকে কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments