শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
spot_img
spot_img

ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের প্রস্তাবিত সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের মার্কিন হামলা শুরু হতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান সংঘাতে জড়ানোর পর পরিস্থিতি শান্ত করতে ওয়াশিংটনের কাছে সাত দিনের একটি পরিকল্পনা দেয় তেহরান। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা বলা হয়।

শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে আন্তরিক হলে তেহরান তা বাস্তবায়নে প্রস্তুত বলেও জানান তিনি।

আরাগচি বলেন, সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে। ইরান কোনো চাপ, হুমকি বা ভয়ভীতি মেনে নেবে না এবং চাপের মুখে তার সার্বভৌম অধিকার বিসর্জন দেবে না।

এর কয়েক ঘণ্টা পর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তেহরান তার শর্ত পূরণ করবে কি না, তা নিয়েও ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন। ফলে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের খবরের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments