সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪ শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন
spot_img
spot_img

শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪ শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে আর্টিস্টিক ডিজাইন লিমিটেড।

রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) মাধ্যমে পাবলিক ও ব্লক মার্কেট থেকে শাহজালাল ইসলামী ব্যাংকের এসব শেয়ার কিনবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদের আজাদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক। ফলে নির্ধারিত নিয়ম ও বাজারব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট লেনদেনটি সম্পন্ন হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments